রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সllভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন!

 

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলার আশুলিয়া থানার “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর পূর্ণাঙ্গ কমিটি’র ২০২৪-২০২৬ইং পর্যন্ত দুই বছরের মেয়াদ ঘোষণা করা হয়। এই কমিটির আবারও সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) কে আমাদের বাংলার প্রতিদিন পত্রিকার পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ বিকেল ৫টায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ভুঁইয়া ন্যাশনাল প্লাজা-২ এর তৃতীয় তলায় “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর অস্থায়ী কার্যালয়ে “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। এই কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) কে সভাপতি নির্বাচিত করা হয়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুলকে সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতিকে সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি কলিম উদ্দিনকে সহ-সভাপতি করা হয়, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ আলতাব হোসেনকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়।

 

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় ২০২১ সালে, ২বছর মেয়াদ শেষ হলে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির করা হয় এরপর গত ২৯ আগস্ট ২০২৪ইং তারিখে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, ৩০/০৮/২০২৪ইং পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০২৪-২০২৬ইং তারিখ পর্যন্ত দুই বছর মেয়াদে করা হয়েছে।

 

উক্ত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সাংবাদিকের ভাই সবাই কিন্তু কেউ অপরাধ করলে নিউজ প্রকাশে কোনো ছাড় নাই, দল যার যার সাংবাদিক সবার, কারো পক্ষে বিপক্ষে সংবাদ প্রকাশ করলে সাংবাদিক কখনো দালাল হয় না, সকল সাংবাদিক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এই সাংবাদিক নেতা হেলাল শেখ, তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করেন কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে এটা নতুন কিছু নয়, সাংবাদিকরা কারো হুমকি ধামকিতে ভয় করে না। তিনি আরো বলেন, আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি, সেই সাথে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, সবার প্রতি দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451