সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

< তুচ্ছ কবি >

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৫৪৪ বার পড়া হয়েছে

তুচ্ছ কবি

লেখক ঃ- মোঃ নাইদ হোসাইন

 

 

তোমার সাথে হয়নি দেখা

লক্ষবছর ধরে

চোখের পানি শুকিয়ে গেছে

অঝোর ধারাই ঝরে ।

অঝোর ধারাই চোখের কোনে

ঝরছে তপ্ত বারী

চিত্ত যেন মরুধূ-ধূ-

যাচ্ছে খরাই পুড়ি।

আমার নিকট মমতাজ তুমি

হৃদয় যে মোর তক্ত।

বাধার দেয়াল ফেলব ভেঙে

হোকনা যতই শক্ত ।

থাকলে তুমি আমার পাশে

বিশ্ব করবো জয়।

বিপদ এলে থাকবে কিনা

এটাইতো সংসয়।

করলে তলব পাবে মোরে

দিলাম তব কথা।

আমার যত কাব্য পুঁথি

তোমার তরে গাঁথা।

হতে আমি নাইবা পারি

কবি কাজি, রবি

তোমার নিকট না-হয় আমি

হলেম তুচ্ছ কবি।

একটা দিকে আমি সেরা

ওরা অনেক পিছে

তোমাই নিয়ে আমিই রচি

ওরা কি আর আছে।

লোকের নিকট আমাই তুমি

যতই ছোট করো

ফেমাস কিন্তু তুমিই হবে

যেদিন হবো বড়।

সবার তরে না-হয় মোরে

কইলে তুচ্ছ কবি

তবু আমার কাব্য রচা

তোমার তরে সবি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451