রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

কারিগরি শিক্ষাকে আরও কর্ম উপযোগী করা হবে : শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী । ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষাকে আরও কর্ম উপযোগী করতে বৃত্তিমূলক কাজে নিয়োজিত পেশাদার ব্যক্তিদের দিয়ে শ্রেণিকক্ষে শেখানোর ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষার্থীদের শিখন ফলপ্রসূ ও কার্যকর হবে। আর মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করে তাদের সৃজনশীল করে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, সারাদেশে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। দেশের জনগণকে কর্মমুখী করতে বিভিন্ন মেয়াদে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আরও জনপ্রিয় করতে এ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাকে ইতিবাচক ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন।

এ বছর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর সংস্থা পর্যায়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। এ ছাড়াও ২য় হতে ৯ম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাজ্জাদ হোসেন এবং ১০ম হতে ২০তম গ্রেডে যৌথভাবে মো. ইমতিয়াজ আহমেদ এবং রুমা আক্তার শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন।

২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর সকল দপ্তর সংস্থার মধ্যে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) ১ম স্থান অধিকার করে।

 

কা/বে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451