শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় এসে পৌঁছালো ইংল্যান্ড ক্রিকেট দল।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

নানা জ্বল্পনা-কল্পনা শেষে, নিরাপত্তা শঙ্কা চাপিয়ে অবশেষে ঢাকায় এসে পৌঁছালো ইংল্যান্ড ক্রিকেট দল। আজ রাত ৮.৫ মিনিটে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছেছে ইংলিশ ক্রিকেটাররা।

গুলশান এবং শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনার কারণে বাংলাদেশে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কা তৈরী হয়। ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে কী আসবে না তা নিয়েও তৈরী হয় নানা শঙ্কার দোলাচল। অবশেষে ইংল্যান্ড তাদের নিরাপত্তা প্রতিনিধি দল পাঠিয়ে নিশ্চিত হয়, তাদের ক্রিকেটারদের জন্য নেয়া বাংলাদেশে কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা।

অবশেষে তারা ঘোষণা করে বাংলাদেশ সফরে দল পাঠানো হবে। তবে ক্রিকেটারদেরকে সফরে আসাটা ইচ্ছাকৃত করে দেয়া হয়। যে কারণে দেখা যাচ্ছে, নিরাপত্তা শঙ্কার কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যান এবং ওপেনার আলেক্স হেলস।

এই দু`জন, সঙ্গে জো রুটকে বিশ্রামের কারণে বাদ দিয়ে ইংল্যান্ড ঘোষণা করে বাংলাদেশ সফরে ওয়ানডে এবং টেস্ট দল। ওয়ানডে দলের নেতৃত্বে জস বাটলার এবং টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন যথারীতি অ্যালিস্টার কুক। যদিও শেষ পর্যন্ত ইনজুরির কারণে বাংলাদেশে আসতে পারছেন না দুই পেসার জেমস অ্যান্ডারসন এবং মার্কউড। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জ্যাক বাল এবং স্টিভেন ফিন।

শেষ পর্যন্ত  সব শঙ্কা চাপিয়ে আজ রাত ৮টা ৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছাল ইংল্যান্ড ক্রিকেট দল। ৭ অক্টোবর ঢাকায় শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451