রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

কেমন চলছে ‘বাহুবলি ২’-এর কাজ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯১ বার পড়া হয়েছে

সবার প্রতীক্ষা এখন এই ছবির জন্য। এরই মধ্যে ঘোষণা হয়েছে মুক্তির তারিখ, ২০১৭ সালের ২৮ এপ্রিল। ‘বাহু্বলি ২’ নিয়ে এখন অনেক জল্পনা-কল্পনাও চলছে। তবে ছবির কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এস এস রাজামৌলির নেতৃত্বে নির্মাতা দলের সবাই দিনরাত খেটে চলেছেন এখন। এনডিটিভির খবরে জানা গেল, চলতি বছরের নভেম্বর নাগাদ ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

নির্মাতাপক্ষের তরফ থেকে প্রতিশ্রুতি জানানো হয়েছে, এবারের অ্যাকশন দৃশ্যগুলো ‘বাহুবলি’-এর চেয়েও অনেক আকর্ষণীয় এবং চমকে দেওয়ার মতো করে নির্মাণ করা হচ্ছে। এ জন্য কেবল ছবির শিল্পীরা নন, সঙ্গে কঠোর পরিশ্রম করে চলেছেন টেকনিক্যাল ক্রুরাও। প্রথমবার শুটিংয়ের সময় নির্ধারিত তারিখে কাজ শেষ করতে না পারার অভিজ্ঞতার কারণেই এবারে চলছে বাড়তি পরিশ্রম।

চলতি বছরের ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিন। এ উপলক্ষে ছবির কোনো একটি বিশেষ অংশ দর্শকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে ট্রেইলার মুক্তি দেওয়া হবে আরো পরে।

‘বাহুবলি’ ছবিটির প্রথম কিস্তিতে কাহিনী শেষ না হওয়ায় দর্শকদের এখন অদম্য অপেক্ষা। প্রথম পর্বের অসমাপ্ত কাহিনীর সঙ্গে সঙ্গে অনেক প্রশ্নের জবাবও মিলবে এই ছবিতে। ভারতীয় ছবির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই ছবির দ্বিতীয় অংশ কেমন হবে, তার জন্য অবশ্য দর্শকদের আপাতত অপেক্ষা ছাড়া আর কোনো উপায়ই নেই!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451