বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ হচ্ছে শুভ-ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’র শুটিং

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

শেষ হচ্ছে ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের শুটিং। আর মাত্র দুদিন শুটিং করলেই ছবির শুটিং শেষ হবে। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। আগের ছবিগুলোর মতো এই ছবিও দর্শক পছন্দ করবেন বলে মনে করেন পরিচালক রাজু।

পরিচালক জাকির হোসেন রাজু বাংলার প্রতিদিন অনলাইনকে বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির শুটিং প্রায় শেষ করে ফেলেছি। আগামী দুদিন কিছু শুটিং করব। সেখানে কোনো তারকা শিল্পী থাকবে না। ছবিটি নির্মাণের ক্ষেত্রে আমি কোনো ছাড় দিইনি। শুটিংও করতে হয়েছে অনেক বেশি। আশা করি, আমার আগের ছবির মতো এই ছবিও দর্শক প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।’

আরিফিন শুভ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। শুধু ডাবিং আছে, তা-ও দুদিন করলেই শেষ হয়ে যাবে। দারুণ একটা কাজ হয়েছে। রাজু স্যারের সঙ্গে আমি এরই মধ্যে দুটি কাজ শেষ করলাম, এটা আমার অনেক বড় পাওয়া। এই ছবিতে আমি প্রথম জুটি বাঁধলাম ফারিয়ার সঙ্গে। আমার মনে হয়, দর্শক আমাদের রসায়নটা উপভোগ করবে।’

ছবি নিয়ে শুভ আরো বলেন, ‘এই ছবি একেবারেই ইয়ং জেনারেশনের ছবি। অনেক রোমান্টিক একটি ছবি। আমি বিশ্বাস করি, তাঁরা এনজয় করবেন ছবিটি। আমরা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’ ছবির প্রচার ঠিকমতো করা হলে দর্শক সিনেমা হলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন শুভ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451