রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংস চান মাশরাফি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০০ বার পড়া হয়েছে

ওপেনার তামিম ইকবাল ৮০ রান করে সাজঘরে ফিরে গেছেন। আর মাহমুদউল্লাহ ৬২ ও সাকিব আল হাসান ৪৮ রান করেই আউট হয়ে যান। সেট হওয়ার পর একজন ব্যাটসম্যানের এমন আউট দলের জন্য কখনো কখনো বিপদ ডেকে আনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হয়েছেও তাই। আশা জাগিয়েও বাংলাদেশ প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি।

তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের কাছে আরো বড় ইংনিস খেলার প্রত্যাশা করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুটি বড় ইনিংসে দলের পুঁজি সমৃদ্ধ হয় বলে মনে করেন তিনি।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে তামিম ও মাহমুদউল্লাহ সেট হওয়ার আউট হয়েছেন। তাঁদের দুজনেরই সেঞ্চুরি করার সুযোগ ছিল। সে সময় তাঁদের আউট হওয়াটা ঠিক হয়নি।’

তাই দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংসের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের, ‘দলের ভালো পুঁজি গড়ার জন্য আন্তত পক্ষে দুজন ব্যাটসম্যানে দুটি বড় ইনিংস খেলতে হবে। তাহলে প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য দাঁড় করানো যাবে। আমি আশাবাদী প্রথম ম্যাচের ভুল-ত্রুটি কাটিয়ে ওঠে দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করতে পারবে।’

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ব্যাটসম্যানরা বড় কোনো সাফল্য না পওয়ায় দলের ইনিংসটি বড় করা সম্ভব হয়নি। তাই এই ম্যাচে অতিথি দলটি জয়ের একেবারেই কাছাকাছি চলেও গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তাই আগে থেকেই সতর্ক বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451