বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কেনো এমন করলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০২ বার পড়া হয়েছে

কেনো এমন করলে
কাজী জুবেরী মোস্তাক
⚂∷∷∷∷∷∷∷⚂∷∷∷∷∷∷∷∷⚂
বরাবরের মতো আজও এ প্রশ্নটা জাগে
কি নেওনি আমার মায়ের কাছে থেকে ?
আদর স্নেহ মায়া মমতা সবইতো নিয়েছো
আমার মায়ের দুধেই তোমার প্রাণ বেঁচেছে ,
আমার মায়ের কোলেই তোমার ঠাঁই হয়েছে
আমার মা’কেই তোমার আপন মা ভেবেছো ৷
সবই তো দিয়েছে মা তোমাকে উজাড় করে ,
এমনতো না যে কখনো ফিরেছো খালি হাতে
সামর্থে যখন যা জুটেছে সবইতো মা দিয়েছে ,
তবে বলো কেনো? কেনো? এমন করলে?
বোধকরি সেইসব দিনগুলো তুমি ভুলে গেছো
যখন অসহায় শিশু বলে মা বুকে তুলে নিয়েছে ,
বুকে আগলে রেখেছে সন্তানতুল্য মনে করে
সেই তুমিই কিনা ? বলো কি করে পারলে?
ভুলে গেলে মায়ের স্নেহ,ভুলে গেলে মাতৃভূমিকে ,
রুপান্তরিত হলে বিভৎস মানুষ রুপের অমানুষে
জঙ্গী আর দেশদ্রোহীর তকমাটা নিয়ে নিলে ,
আর মা-মাতৃভূমির সাথে বিশ্বাস ঘাতকতা করলে
কেনো করলে বলো ? কেনো? কেনো? কেনো?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451