রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

শুটিংয়ের আগে এক মাস প্রশিক্ষণ নেন সজল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

চলচ্চিত্রে নায়কদের যেমন রোমান্টিক সংলাপ বলতে শোনা যায়, তেমনি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যায়। রোমান্টিক সংলাপ বলা কিংবা দৃশ্য করা যতটা সহজ, ততটাই কঠিন মারামারির দৃশ্য করা। জনপ্রিয় অভিনেতা সজল তাঁর দ্বিতীয় বাণিজ্যিক ছবি ‘হারজিৎ’-এর শুটিং শুরু করেছেন আজ বুধবার। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এই ছবির জন্য এক মাসের ফাইটিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ছবির পরিচালক বদিউল আলম খোকন বলেন, “ছবিটির গল্পের প্রয়োজনে সজলকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অংশগ্রহণ করতে হবে। সজল যেহেতু ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করেছেন, তাই তাঁর এই প্রশিক্ষণ নেওয়াটা দরকার ছিল। সিনেমার সহযোগী অ্যাকশন ডিরেক্টররা সজলকে এই প্রশিক্ষণ দিয়েছেন। আশা করছি, চলচ্চিত্রটিতে সজল আমার প্রত্যাশা অনুযায়ী অনেক ভালো করতে পারবেন। আমি ওর নাটক দেখেছি, ‘রান আউট’ চলচ্চিত্রটি দেখেছি। সজল বেশ ভালো অভিনয় করেছে।”

অন্যদিকে সজল বলেন, ‘প্রথমবারের মতো ফাইটিং দৃশ্য করার জন্য প্রশিক্ষণ নিয়েছি। অভিজ্ঞতা ভালো ছিল। বেশ যত্ন নিয়ে কাজটা করেছি আমি। আশা করছি, ভালো কিছু ঘটবেই।’

‘হারজিৎ’ চলচ্চিত্রে সজলের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। এ ছাড়া এই চলচ্চিত্রে ওমর সানি ও মৌসুমী জুটিও অভিনয় করছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451