বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুস্তাফিজের কণ্ঠে আক্ষেপ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

আর কয়েকদিন বাদেই মাঠে গড়াচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এর পরই আসছে ইংল্যান্ড। চোটের কারেণ ঘরের মাঠে এই দুটি সিরিজের দলে নেই মুস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন, পরে অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন কাটার-মাস্টার।

দু-একদিনের মধ্যেই শুরু হচ্ছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ মিস করবেন বলে কিছুটা আক্ষেপ ঝরে পড়েছে এই বাঁ-হাতি পেসারের কণ্ঠে।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে মুস্তাফিজ বলেন, ‘এটা ঠিক আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে এই দুটি সিরিজ খুবই মিস করব আমি। অবশ্য জাতীয় দলে যোগ হওয়ার পর থেকেই খেলার মধ্যেই ছিলাম। যখন জাতীয় দলে ছিলাম না, তখন এমন বেকার সময় কাটাতাম।’

ঘরের মাঠে এই দুটি সিরিজে দলে না থাকাটা নিশ্চই কিছুটা কষ্টের। এমন পশ্নের জাবাবে হালের এই বোলিং বিস্ময় বলেন, ‘কষ্ট আর কী? ভালো-খারাপ মিলিয়েই চলছে। তবে বাইরে থেকে সবাই অবশ্য খুব সাপোর্ট দিচ্ছে আমাকে।’

আর পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে মুস্তাফিজ বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আমার আগেরও আছে। এর আগে অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময় চোটে আক্রান্ত হয়ে র্দীর্ঘ সময় পুনর্বাসনে থাকতে হয়েছিল আমাকে। এর সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত।’

গত মাসে ইংল্যান্ডে কাঁধে অস্ত্রোপচারের পর এখন মুস্তাফিজ সুস্থ হয়ে ওঠার পথে। কয়েকদিনের মধ্যে পুনর্বাসন শুরু হচ্ছে তাঁরা। তাই পাঁচ-ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই বাঁ-হাতি পেসারকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451