শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের দল ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

 

 

 

 

 

অবশেষে অবসান ঘটল সব জল্পনা-কল্পনার। জানা গেল, ইংল্যান্ড দলের কোন ক্রিকেটাররা আসছেন বাংলাদেশ সফরে। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ওয়ানডে দলের অধিনায়ক ওয়েন মরগান ও অ্যালেক্স হেলস যে আসছেন না, তা তো আগেই জানা ছিল। এর বাইরে ইংল্যান্ডের অন্য কোনো ক্রিকেটারই আপত্তি জানাননি বাংলাদেশ সফরের ব্যাপারে।

টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক, জো রুট, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের মতো সব তারকা ক্রিকেটারকেই দেখা যাবে বাংলাদেশ সফরে। আছে বেশ কিছু নতুন মুখও। বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ১৯ বছর বয়সী হাসিব হামিদের। ২১ বছর বয়সী বেন ডাকেটও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করতে পারেন বাংলাদেশের বিপক্ষে।

দীর্ঘদিন পর আবার ইংল্যান্ড দলে ফিরেছেন গ্যারেথ ব্যাটি। ২০০৯ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই অফস্পিনার। টেস্ট খেলেছিলেন আরো আগে, ২০০৫ সালে। দীর্ঘদিন পর আবার টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন এই ইংলিশ ক্রিকেটার।

টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের নির্বাচকরা। দুই ফরম্যাটের জন্যই নাম আছে মাত্র আটজনের। স্টুয়ার্ট ব্রড, জো রুট, অ্যান্ডারসন, স্টিফেন ফিন, অ্যালিস্টার কুকরা খেলবেন শুধু টেস্ট সিরিজ। আর লিয়াম প্লাঙ্কেট, জেমস ভিনস, জ্যাসন রয়, ডেভিড উইলিরা খেলবেন শুধু ওয়ানডেতে।

ইংল্যান্ডের টেস্ট দল : অ্যালিস্টার কুক, মইন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিফেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

ইংল্যান্ডের ওয়ানডে দল : জস বাটলার, মইন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডউসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451