বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে ভূয়া ডিবি পুলিশের দুই বছরের কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে আমিন উদ্দিন (৬২) নামে এক ভূয়া ডিবি পুলিশকে দুই বছরের

কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ইউএনও মো.

রুহুল আমিন এই দন্ডাদেশ দেন। এর আগে দুপুরে তাকে উপজেলার আহম্মেদপুর বাজার

থেকে আটক করে পুলিশ। দন্ডপ্রাপ্ত আমিন উদ্দিন চট্রগ্রামের ডাবলমুরিং থানার

মনসুরাবাদ এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) দয়াল কুমার ব্যনার্জী জানান, নাটোর

সদর উপজেলার বরবরিয়া বাজার এলাকার আব্দুস সালাম গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজশাহী

সিটি হাটে কোরবানীর গরু কিনতে যান। সেখানে আমিন উদ্দিন নিজেকে ডিবি

পুলিশের পরিচয়ে দিয়ে জাল টাকা চেক করে দেওয়ার নাম করে সালামের নিকট থেকে ৩৮

হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। পরে অপর দুই সহযোগীসহ টাকা নিয়ে মাইক্রোবাসে

উঠে পালিয়ে যায়।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আমিন উদ্দিন আহম্মেদপুর বাজারে ঘুরাফেরা করার সময়

আব্দুস সালাম তাকে দেখে চিনে ফেলেন এবং স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে

পুলিশে সোর্পদ করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি দায় স্বীকার

করেন। এ সময় তার নিকট থেকে ৪৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান

আদালতের বিচারক আমিন উদ্দিনকে দুই বছরের কারাদন্ডসহ ৬ হাজার টাকা অর্থদন্ড দেন।

একই সাথে উদ্ধার হওয়া টাকা থেকে আব্দুস সালামকে ৩৮ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া

হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451