বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাউকে ধোঁকা না দেওয়ার দাবি মেসির

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সময়ের ব্যবধান বেশি নয়, আড়াই মাসেরও কম। অথচ দুটো ম্যাচের শেষের ছবিতে কী বৈপরীত্য! সেদিন টানা তৃতীয় ফাইনালে হারের বেদনায় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আর আজ তিনি আর্জেন্টিনার জয়সূচক গোলদাতা। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারানোর পর যথারীতি লিওনেল মেসিকে ঘিরেই ছিল পাদপ্রদীপের আলো। হঠাৎ অবসরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আর্জেন্টিনার অধিনায়ক জানালেন, কাউকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে সিদ্ধান্তটা তিনি নেননি। বরং মনের দুঃখেই তা নিয়েছিলেন।

২০১৪ বিশ্বকাপ ও গত বছরের কোপা আমেরিকার ফাইনালে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। জুনের শেষ দিকে কোপা আমেরিকা শতবার্ষিকীর ফাইনালেও টাইব্রেকারে হার মেনেছিল তারা। চিলির বিপক্ষে টাইব্রেকারে প্রথম শট নিতে গিয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরেছিলেন মেসি। সেই দুঃখেই সম্ভবত ম্যাচ শেষে ফুটবল-দুনিয়াকে হতভম্ব করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনার খুদে জাদুকর। এরপর পেলে-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের অনেক অনুরোধ-উপরোধেও সাড়া দেননি।

শেষ পর্যন্ত মেসির মান ভাঙিয়েছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা। তাঁর অনুরোধেই আবার জাতীয় দলের জার্সি পরতে রাজি হয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। আর মেসির গোলেই উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনা এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে।

কারো কারো মনে হতে পারে, ফাইনালে আর্জেন্টিনার আরেকটি ব্যর্থতা আড়াল করতেই বোধহয় মেসির এমন বিস্ময়কর ঘোষণা। তবে ‘নিন্দুক’দের মুখ আগেভাগেই বন্ধ করে দিয়েছেন বার্সেলোনা তারকা। খেলা শেষে স্বদেশের টিভি পাব্লিকাকে তিনি বলেছেন, ‘জাতীয় দলে ফিরতে পেরে আমি সবার কাছে কৃতজ্ঞ। তবে অবসরের ঘোষণা দেওয়ার সময় আমি কাউকেই ধোঁকা দেইনি। আমার অন্তত তেমনই মনে হয়েছে। যা ঘটেছিল তা নিয়ে আমরা ভীষণ হতাশ ছিলাম। তবে এরপরই ভালোভাবে চিন্তা-ভাবনা করেছিলাম এ ব্যাপারে। কথা বলেছিলাম পাতনের (বাউজা) সঙ্গেও। কাছের মানুষরা আমাকে ফেরার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহায্য করেছেন।’

যে-ই সাহায্য করুক, মেসি আবার জাতীয় দলে ফেরায় আর্জেন্টিনার মানুষ দারুণ খুশি। খুশি ফুটবলভক্তরাও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451