বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ওয়েবসাইট ও ফেসবুক পেজের যাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বিএনপির ওয়েবসাইটের ইন্টারফেস। ছবি : ওয়েবসাইট থেকে

নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল –বিএনপি। আজ বৃহস্প‌তিবার বি‌কে‌লে দলের ৩৮তম প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির ওয়েবসাইট (bnpbangladesh.com) ও ফেসবুক পেজ (facebook.com/bnp.communication), টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট উন্মোচন করেন বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএন‌পি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, টুইটার অ্যাকাউন্টটি বিএনপির চেয়ারপারসনের নিজের, আর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বিএনপির।

আজ বৃহস্পতিবারই খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টে প্রথম টুইটটি করা হয়। এতে তিনি বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা দিবসে স্বৈরশাসনকে পরাজিত করে ঐক্যবদ্ধ এবং মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বান জানান। প্রথমে ইংরেজিতে টুইট করেন। এক ঘণ্টা পর প্রথম টুইটটিকেই বাংলায় পোস্ট করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451