বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সন্ত্রাসী হামলায় নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে
জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিম

 

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানি নাদিম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে হামলার শিকার হন তিনি।

উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি। একইসঙ্গে একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন তিনি।

স্থানীয় সাংবাদিকরা জানান, গতকাল রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একাত্তর টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি মামুন আনসারী সুমন বলেন, তার মৃত্যুতে আমরা শোকাহত। নাদিম হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলমকে একাধিকবার ফোন দিলেও ধরেননি তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451