সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

কঙ্গনাকে চড় মেরে সেই নিরাপত্তারক্ষী বরখাস্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কঙ্গনা রানাউতকে থাপ্পড় মেরে শাস্তির মুখে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সেই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। নারী কনস্টেবলের নাম কুলবিন্দর কৌর।

তার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু ভয় পাচ্ছেন না কুলবিন্দর। বরং নিজেই জানিয়েছেন, কেন কঙ্গনাকে থাপ্পড় মেরেছিলেন তিনি।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে দিল্লিতে যাচ্ছিলেন কঙ্গনা। বিকেলে বিস্তারার বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন। সেখানে নিরাপত্তা তল্লাশির সময়ে ওই সিআইএসএফ কর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, কঙ্গনা নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্র-তে রাখতে চাননি। এর পরই মহিলা নিরাপত্তারক্ষী এসে কঙ্গনাকে সপাটে থাপ্পড় মারেন বলে অভিযোগ।

পরে দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। অভিযোগে তাকে হেনস্তা করা হয়েছে বলে জানান তিনি। এর পরেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং পরবর্তীতে সাময়িক বহিষ্কার করা হয় ওই কর্মীকে।

এই ঘটনার পর একটি ভিডিও বার্তা কঙ্গনা বলেন, পাঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে। হামলাকারী ওই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক।

উল্লেখ, ভারতে ২০২০-২১ সালের কৃষক বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে এক্সে (তৎকালীন টুইটার) বিতর্কিত পোস্ট করেছিলেন কঙ্গনা। এ কারণে তার ওপর ক্ষুব্ধ ছিলেন পাঞ্জাবের অধিবাসী কুলবিন্দর। এই ক্ষোভ থেকেই তিনি কঙ্গনাকে চড় মেরেছে বলে দাবি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451