শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘ক্যারিয়ারের তুমুল উত্থান’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৮ বার পড়া হয়েছে

দুর্দান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। একদিকে গায়ক স্বামী নিক জোনাসের সঙ্গে সুখের সংসার। অন্যদিকে নিজের ক্যারিয়ারের তুমুল উত্থান। ব্যক্তিগত ও পেশাগত জীবনের সুখী এই তারকার এ প্রাপ্তি সম্ভব হয়েছে তিনি গ্ল্যামার দুনিয়ায় এসেছিলেন বলেই। অথচ প্রিয়াঙ্কা কোনোদিনই এই গ্ল্যামারের জগতে পা রাখতে চাননি।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের এ রহস্য ফাঁস করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, গ্ল্যামার দুনিয়ায় আসা বা অভিনেত্রী হওয়ার ইচ্ছা কখনোই তাঁর ছিল না। প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া ছিলেন চিকিৎসক। সাবেক এই বিশ্বসুন্দরীর পুরো পরিবারই যুক্ত ছিল শিক্ষাক্ষেত্রে। প্রিয়াঙ্কা তাই মডেল বা অভিনেত্রী হওয়ার কথা কখনোই ভাবেননি। ভেবেছিলেন, তিনিও শিক্ষাক্ষেত্রেই কাজ করবেন। তবে মা মধু চোপড়া তাঁকে দেখিয়ে দেন অন্য এক পথ। মেয়ের একটি ছবি মডেল হান্ট প্রতিযোগিতায় পাঠিয়ে দেন। এটিই প্রিয়াঙ্কাকে নিয়ে আসে গ্ল্যামার দুনিয়ায়। মায়ের জন্যই তাঁর আজ এ জগতে আসা।

প্রিয়াঙ্কাকে আর পেছন ফিরে দেখতে হয়নি। ভারতের সেরা সুন্দরী হওয়ার পর বিশ্বসুন্দরী খেতাবও জয় করেন তিনি। সাফল্যের সিঁড়ি বেয়ে তিনি চলে যাচ্ছেন ওপরে। তাঁর জীবনের এমন সব স্বপ্ন পূরণ হচ্ছে, যা কখনোই হওয়ার কথা ছিল না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451