মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইসিসি ভারতের দাবি কানেই তুলল না

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৩৬৯ বার পড়া হয়েছে

আবার দ্বন্দ্ব শুরু হলো সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারত আর আইসিসির মধ্যে। বিসিসিআইয়ের আপত্তির পরও ভবিষ্যৎ সূচির পরবর্তী চক্রে টুর্নামেন্ট বাড়াচ্ছে আইসিসি। গতকাল সোমবার দুবাইয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট বাড়ানোর প্রস্তাব আইসিসির সভায় অনুমোদন পেয়েছে। ২০২৩ বিশ্বকাপের পর থেকে শুরু হবে নতুন এই চক্র, চলবে ২০৩১ সাল পর্যন্ত। এরপর আইসিসির প্রধান নির্বাহীর কাছে পাঠানো ই-মেইলে প্রবল আপত্তি জানিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

জানা গেছে, ৮ বছরের এই চক্রে প্রতি বছরই থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট। ৫০ ওভারের বিশ্বকাপ থাকছে দুটি, টি-টোয়েন্টি বিশ্বকাপ চারটি। সঙ্গে থাকছে আরও দুটি বাড়তি আসর। সীমিত ওভারের দুই সংস্করণের বিশ্বকাপের পাশাপাশি আগে ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ দলকে নিয়ে নতুন এই টুর্নামেন্ট দুটি ছোট পরিসরে চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই হবে। ছেলেদের এই ৮টি টুর্নামেন্টের পাশাপাশি থাকছে মেয়েদের ৮টি বৈশ্বিক টুর্নামেন্ট, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলে ও মেয়েদের চারটি করে টুর্নামেন্ট।

মেয়েদর টুর্নামেন্ট নিয়ে ঝামেলা না থাকলেও ছেলেদের সূচি নিয়ে এর মধ্যেই আপত্তি জানিয়েছে ভারত। নতুন বৈশ্বিক টুর্নামেন্ট যুক্ত হওয়া মানে দ্বিপাক্ষিক সিরিজের সূচিতে তা প্রভাব ফেলবে। সব দলেরই দ্বিপাক্ষিক সিরিজ কমে যাবে। আর দ্বিপাক্ষিক সিরিজগুলো থেকে ভারতের আয় অনেক অনেক বেশি। নতুন বৈশ্বিক টুর্নামেন্ট থেকে আইসিসির রাজস্ব বাড়লেও তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিসিসিআই। বেশিরভাগ দেশের বোর্ডগুলো আইসিসির এই সিদ্ধান্তে আপত্তি করেনি। কারণ এটাই তাদের জন্য লাভজনক হতে যাচ্ছে। অন্যদিকে প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজে বিপুল আয় করা ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ে টান পড়বে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451