বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওমানকে ৫-১ ব্যবধানে হারাল বাংলাদেশের যুবারা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৩৯৬ বার পড়া হয়েছে

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে জুনিয়র বিশ্বকাপের কোয়ালিফায়ার ও এশিয়া কাপের প্রস্তুতিটা ভালোভাবে শুরু করল বাংলাদেশের যুবারা। গতকাল মঙ্গলবার ওমান অনূর্ধ্ব-২১ দলকে ৫-১ ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথম কোয়ার্টারে অধিনায়ক আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার ও আরশাদ হোসেনের ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপরে দ্বিতীয় কোয়ার্টারে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নারে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আশরাফুলরা।

দ্বিতীয়ার্ধে নাঈম উদ্দিন ও মাহবুব হোসেনের গোলে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। ৪২ মিনিটে ওমানের হয়ে একমাত্র ফিল্ড গোল করেন রাশেদ আল ফাজারি।

এর আগে সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন ও ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451