মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

অন্তর্জাল কাঁপাল শাহরুখকন্যার সেলফি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৬০০ বার পড়া হয়েছে

ফের অন্তর্জালে উত্তাপ ছড়ালেন শাহরুখকন্যা সুহানা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যে ছবি বা ভিডিওই প্রকাশ করুন না কেন, দ্রুতই ভাইরাল হয়ে যায়। এবারও ব্যতিক্রম হলো না।

যেকোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানা খানকে। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশন সচেতন। তাঁর রূপে মুগ্ধ অগণিত ভক্ত।

ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে একটি দারুণ সেলফি পোস্ট করেছেন সুহানা খান। কাঁধখোলা পোশাকে অনিন্দ্যসুন্দরী তিনি। নখপালিশ আর আঙুলের আংটি যেন ধন্য তাঁকে ছুঁয়ে! পরেছেন স্বর্ণের ব্রেসলেটও। গলা জড়িয়ে আছে লকেটসহ চেইন।

বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তাঁর নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।

সাদা পোশাকে সুহানা। ছবি : সংগৃহীত

তারকা-সন্তানদের প্রতি এমনিতেই ভক্তদের আগ্রহ অশেষ। আর তিনি যদি হন বলিউড বাদশাহর সন্তান, অনুমান করাই যায়। এখনো বিনোদন দুনিয়ায় পা রাখেননি। তবে অন্তর্জাল দুনিয়ায় অসংখ্য অনুরাগী সুহানা খানের। নিঃসন্দেহে অন্তর্জাল দুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ তিনি।

সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন। তবে মাঝেমধ্যেই তিনি মুম্বাইয়ে নিজের ঘরে ফেরেন। মা-বাবাকে সঙ্গ দেন। আর নিজের সেরা বন্ধু শানায়া কাপুর ও অনন্যা পান্ডের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। লন্ডনেও বন্ধুসংখ্যা কম নয়।

শাহরুখ-গৌরীর তিন ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান সুহানা খান। বড় ভাই আরিয়ান ফিল্ম নিয়ে পড়ছেন। ছোট ভাই আব্রাম ভর্তি হয়েছে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে।

গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। এরই মধ্যে গ্ল্যামার জগতে পা রেখেছেন তিনি, বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও বাবা বলছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে রুপালি পর্দায় দেখতে তর সইছে না ভক্তদের। সূত্র : বলিউড বাবল


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451