শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিভোর্সের প্রশ্নে চটলেন নুসরাত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৪০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তার বিয়ে নিয়ে নানা রকম গুঞ্জন ইন্ডাস্ট্রিতে চাউর আছে। এই নায়িকা তার ঘনিষ্ঠ বন্ধু ভিক্টর ঘোষকে বিয়ে করেছেন বলে বিভিন্ন সময় খবরে এসেছে।তবে বিয়ের প্রশ্নে বরাবরই তা অস্বীকার করেছেন নুসরাত। এদিকে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শোনা যাচ্ছে গত সপ্তাহে নুসরাত জাহান এবং ভিক্টর ঘোষের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে।প্রায় বছর পাঁচেক ধরে নুসরাত এবং ভিক্টর দম্পতি। কিন্তু তাদের এই বিয়ের কথা কোনও দিনই প্রকাশ্যে আনেননি নায়িকা। ভিক্টরকে স্রেফ তার ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন। কিন্তু গত বছর ভিক্টরের সঙ্গে নুসরাতের সম্পর্কের অবনতি ঘটে।নায়িকার সঙ্গে এক প্রযোজকের ঘনিষ্ঠতা এবং তার পরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে প্রেম— সব মিলিয়ে বিষয়টি ক্রমশ জটিল হয়ে যায়। শেষ পর্যন্ত ভিক্টরের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নুসরাত।খবরে আরও বলা হয়, ডিভোর্সের জন্য নাকি নুসরাতের কাছে ভিক্টর মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। এ বছরেই এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে নুসরাতের বিয়ের কথাও শোনা যাচ্ছে। ফলে ডিভোর্সটা নায়িকার দিক থেকে খুব জরুরি হয়ে পড়েছিল।বিষয়টি নিয়ে নুসরাত বলেন, ‘যারা আমার ডিভোর্স নিয়ে কথা বলছেন, আমার বিয়েতে কি তারা খেতে এসেছিলেন? ইদানীং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব রটেছে। এতে আমার বা আমার পরিবারের কিছু এসে যায় না। কথাগুলো আমরা মানিও না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451