শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রংপুরকে রক্ষা করতে বাংলাদেশে ডি ভিলিয়ার্স

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৬৭৬ বার পড়া হয়েছে
রংপুরকে রক্ষা করতে বাংলাদেশে ডি ভিলিয়ার্স

অনলাইন ডেস্ক :

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের ষষ্ঠ আসরে পরিপুর্ণতা পেয়েছে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের উপস্থিতি। তবু একটি জায়গায় মিসিং ছিল টুর্নামেন্ট জুড়ে। ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্সের চার-ছক্কার ফুলজুড়ি মিস করছেন সমর্থকরা।রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আরও বেশি মিস করছে ভিলিয়ার্সের সার্ভিস, কেননা ৬ ম্যাচের চারটিতেই হেরেছে গত আসরের চ্যাম্পিয়নরা।  পয়েন্ট তালিকায় রয়েছে পাঁচ নাম্বারে।অপেক্ষার অবসান ঘটছে এবার। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকান তারকা এই ব্যাটসম্যান।সিলেট পর্বের প্রথম ম্যাচ থেকেই খেলার কথা থাকলেও ছিলেন না বুধবার সিলেট সিক্সার্সদের বিপক্ষের ম্যাচে। দলও হেরেছে ২৭ রানে।তবে আশা করা যায় আগামী শনিবার সিলেটের সঙ্গে ফিরতি ম্যাচে রংপুরের জার্সিতে দেখা যাবে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতানো এই ক্রিকেটার প্রথমবারের মতো অংশ নিচ্ছে বিপিএলে। ২৬১টি টি-টোয়োন্টি ম্যাচ খেলে ১৪৮.৪৪ গড়ে ৬ হাজার ৯শত ৩১ রান করেছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

রংপুর রাইডার্স  দেশি ক্রিকেটারমাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।বিদেশি ক্রিকেটারক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রিলে রুশো, শেন উইলিয়ামস, বেনি হাওয়েল, শেলডন কটরেল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451