মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টি-টোয়েন্টি দলে ফিরলেন ধোনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান সিরিজের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি মহেন্দ্র সিং ধোনিকে। আলোচনা শুরু হয়ে যায়, ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের সময় কি ফুরিয়ে গেছে? তবে চমক-জাগানিয়া খবর হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

গত আইপিএলে ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। তাঁকে ছাড়া যে বিশ্বকাপ ভাবাই যায় না, সেটা তিনি আগেই বুঝিয়ে দিয়েছেন। তাই আবার তাঁকে ফিরিয়ে আনা হয়েছে দলে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ১৫ সদস্যে দল ঘোষণা করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ফেব্রুয়ারিতে কিউইদের বিরুদ্ধে শুরু হবে লড়াই। ধোনির পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১৬ জনের ভারতীয় দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়াও।

ভারতী দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বাতি রাইডু (ওয়ানডেতে), দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রিশাব পান্ত (টি-টোয়েন্টিতে), হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া (টি-টোয়েন্টিতে), রবীন্দ্র জাদেজা (ওয়ানডেতে), ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি (ওয়ানডে), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ খলিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451