বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়সুরিয়া-সাকিব যেখানে সমান সমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট ও ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেলেও শেষটা হয়েছে বাজেভাবে, টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। এরপরও দারুণ কিছু অর্জন নিজেদের ঝুলিতে নিয়েছেন ক্রিকেটাররা। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজসেরা খেলোয়াড় শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব। এর আগে একই দলের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক জয়সুরিয়ার রেকর্ড স্পর্শ করলেন সাকিব।

ক্যারিয়ারে মোট ৫৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি সিরিজে সেরা খেলোয়াড় হন জয়সুরিয়া। আর সাকিব মোট ৩২২টি ম্যাচ খেলে (৫৫ টেস্ট, ১৯৫ ওয়ানডে ও ৭২ টি২০) এই কীর্তি গড়েন।

সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার তালিকায় সবার ওপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২০টি সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

সিরিজ সেরা শীর্ষ পাঁচ খেলোয়াড় :

১. শচীন টেন্ডুলকার-২০ (টেস্টে ৫ বার, ওয়ানডেতে ১৫ বার)

২. বিরাট কোহলি-১৫ (টেস্টে ৩ বার, ওয়ানডেতে ৭ বার, টি-২০তে ৫ বার)

৩. জ্যাক ক্যালিস-১৫ (টেস্টে ৯ বার, ওয়ানডেতে ৬ বার)

৪. সনথ জয়সুরিয়া-১৩ (টেস্টে ২ বার, ওয়ানডেতে ১১ বার)

৫. সাকিব আল হাসান-১৩ (টেস্টে ৫ বার, ওয়ানডেতে ৫ বার, টি-২০তে ৩ বার)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451