মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তি পেল ভূতের ছবি ‘স্বপ্নের ঘর’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম জুটির ‘স্বপ্নের ঘর’ সারা দেশে মুক্তি পেয়েছে আজ। ভৌতিক ঘরানার ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে আরো অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ।

মুক্তির আগেই ছবির ভিন্ন রকম ট্রেইলার প্রশংসিত হয়েছিল। এবার ছবিটি নিয়েও আশাবাদী এর প্রযোজক তানিম খান। বললেন, “আপনারা হলে আসুন ‘স্বপ্নের ঘর’ দেখতে। ভিন্ন রকম গল্প ও নির্মাণশৈলী। এর আগে দেশে এ ধরনের গল্পের ছবি হয়নি। আশা করছি, আপনারা নিরাশ হবেন না।”

জাকিয়া বারী মম বলেন, ‘ছবির গল্প কৌতূহলী মনে হবে। ভৌতিক ধরনের। আমাদের দেশে এ ধরনের কাজ খুব একটা হয়নি। ছবিতে অভিনয় করে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

ছবির পরিচালক তানিম রহমান অংশু বলেন, “অতিপ্রাকৃত ও থ্রিলার টাইপের গল্প ‘স্বপ্নের ঘর’। দর্শক অনেক নতুন কিছু খুঁজে পাবেন ছবির গল্পে।”

অন্যদিকে, ছবির চিত্রনাট্যকার অনিস দাশ অপু ছবিটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমার চিত্রনাট্যে তানিম রহমান অংশু একটি ভৌতিক ছবি বানিয়েছেন ‘স্বপ্নের ঘর’। প্রবাসী প্রযোজক তাকি খান অনেক স্বপ্ন নিয়ে স্কটল্যান্ড থেকে উড়ে এসে ছবিটি প্রযোজনা করেছেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে সিনেমাটি অবশেষে মুক্তির মুখ দেখেছে। ছবিটির ট্রেইলার দেখে অনেকেই পছন্দ করেছেন। আশা করি, আপনারা সবাই সিনেমাটি হলে গিয়ে দেখবেন। আপনাদের আশানুরূপ সাড়া পেলে হয়তো স্বপ্নের ঘর থেকেই শুরু হয়ে যাবে এ দেশে হরর জনরার মুভির পথচলা। আমার হররপ্রিয় ভক্তদেরসহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের ঘর দেখার জন্য।”

এর আগে মম ও মিলনের ‘প্রেম করব তোমার সাথে’ ও ‘আলতাবানু’ ছবি দুটি আলোচিত হয়েছিল। এখন দেখা যাক, দেশের জনপ্রিয় এই জুটির ভৌতিক ছবি ‘স্বপ্নের ঘর’ দর্শকের স্বপ্ন পূরণ করে কি না!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451