বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশাবাদী সৌম্য সিরিজে ফিরতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার সিরিজে ফেরার মিশন সাকিবদের। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামছে দুই দল। ক্যারিবীয়দের বিপক্ষে এই লড়াইয়ে জিতে সিরিজে ফিরতে আশাবাদী তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার।

আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, ‘প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে আছি আমরা। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। অবশ্য কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টি-টোয়েন্টতে হেরেও পরে সিরিজ জিতেছিলাম আমরা। সেই সিরিজই আমাদের জন্য প্রেরণা হতে পারে ।’

আগের ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে সাফল্য পেতে আশাবাদী এই তরুণ ব্যাটসম্যান, ‘এটা ঠিক প্রথম ম্যাচে বেশ কিছু ভুল ছিল আমাদের। তাই দ্বিতীয় ম্যাচে আমাদের আরো সাবধানী ক্রিকেট খেলতে হবে। তীব্র শীতের মধ্যে ক্যারিবীয় বোলারদের ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে।’

গত সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের করা ১২৯ রানের জবাবে ক্যারিবীয়রা আট উইকেটের বড় ব্যবধানে জিতেছিল।

কাল দ্বিতীয় ম্যাচের পর আগামী ২২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটিও হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451