বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আটকে গেল বাংলাদেশ শেষ চারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩১ বার পড়া হয়েছে

ইর্মাজিং এশিয়া কাপের শেষ চারেই স্বপ্ন ভঙ্গ হলো। দ্বিতীয় সেমিফাইনালের শ্রীলঙ্কা অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে চার উইকেটে হারতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলকে। আজ বৃহস্পতিবার কলোম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের ২৩৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় নূরুল হাসান সোহানের দল। জবাবে শ্রীলঙ্কানরা ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায়। দলীয় ৩ রানের মাথায় ওপেনারকে হারিয়ে বিপাকে পড়তে হয়। যুবা টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮৭ রান তুলতেই লঙ্কান শিবিরের টপ অর্ডারে নামে ধস। বাধা হয়ে দাড়ায় পঞ্চম ও ষষ্ঠ উইকেটে দুটি দারুণ জুটি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাগে তারা। লঙ্কানদের হয়ে সাদুন ভিরাকোডি ৩৭ বলে ৪৭, কামিন্দু মেন্ডিস ৮৮ বলে ৯১*, শেহান জয়াসুরিয়া ৬১ বলে ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট তুলে নেন শফিউল ইসলাম, নাঈম হাসান ও আফিফ হোসেন ধ্রুব। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গড়ে ২৩৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার মিজানুর রহমান। আর ইয়াসির আলী করেন ৬৬ রান। জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ৬৬ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। এদিকে দিনের প্রথম সেমিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত দল। আগামী ১৫ ডিসেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারতের যুবারা। বাংলাদেশ একাদশ  মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত,  নূরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি, আফিফ হোসেন, নাঈম হাসান, শফিউল ইসলাম, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।  শ্রীলঙ্কা একাদশ  শাম্মু আসনান, কামিন্দু মেন্ডিস, শেহান জয়াসুরিয়া, আভিসকা ফার্নান্দো, সাদুন ভিরাকোডি, হাসিথা বয়াগোডা, আসেলা গুনারাত্নে, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্ন্দানো, চামিকা করুনারাত্নে ও শেহান মাদুশাঙ্কা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451