শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সামনেই যে বিয়ে, বলুন দেখি এঁরা কারা?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে আর কিছুদিন পরই সাতপাকে বাঁধা পড়ছেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হচ্ছে তাঁদের রাজকীয় বিয়ের আয়োজন। ইতিমধ্যেই মুম্বাইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাড়ি সেজেছে নতুন রূপে। সেখান থেকে বের হচ্ছে আলোর ঝিলিক।

২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রিয়াঙ্কা-নিকের বিবাহপূর্ব অনুষ্ঠান। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দিল্লিতে অবতরণ করেন নিক। এরপর তাঁর বাগদত্তা প্রিয়াঙ্কার সঙ্গে শুটিং সেটে সাক্ষাৎ করেন তিনি। সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং সেটে নিক ও প্রিয়াঙ্কার জন্য একটি বিশেষ পার্টি দেওয়া হয়। আগামী ২ ডিসেম্বর উমেদ ভবন প্রাসাদে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। রোববার দিল্লি থেকে মুম্বাইয়ে ফিরেছেন এ যুগল।

কয়েকদিন আগে নিজের ছোটবেলার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন নিক জোনাস। ছোট্ট আদুরের নিকের ছবি দেখে ভক্তরা উচ্ছ্বসিত। হলুদ-ধূসর রং মিশ্রিত সোয়েটারে ছোট্ট নিক যেন আরো আদুরে হয়ে উঠেছে।

প্রিয়াঙ্কাও এর আগে বেশ কয়েকবার তাঁর ছোটবেলার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, বাবার কোলে ছোট্ট প্রিয়াঙ্কা। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, নৌকায় নদী ভ্রমণে গেছেন প্রিয়াঙ্কার মা-বাবা। সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কাসহ কয়েকজন খুদে সাঙ্গপাঙ্গ।

প্রিয়াঙ্কা-নিক ভক্তরা তাঁদের ছোটবেলার ছবি দেখে সময় ভ্রমণ করছেন!

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াঙ্কা ও নিক প্রথমে উদয়পুরে অবতরণ করবেন। তারপর সেখান থেকে হেলিকপ্টারে চড়ে হবু বর-বধূ যাবেন উমেদ ভবন প্রাসাদে। হেলিকপ্টারটি ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ছয় দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে। কয়েক দিন আগে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উমেদ ভবন ঘুরে সব আয়োজন দেখে আসেন।

২৯ নভেম্বর মেহেদি ও সংগীতানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন বলিউডের অসংখ্য তারকাসহ আন্তর্জাতিক তারকাও। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সংগীত অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয় ছবির গান ‘গালা গোড়িয়াঁ’, ‘দেশি গার্ল’ ও ‘পিঙ্গা’র তালে নাচবেন হবু বর নিক। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফার গণেশ হেগড়ে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হিন্দি গানও গাইবেন মার্কিন গায়ক নিক। ১ ডিসেম্বর হবে গায়ে হলুদ। দুই রাতে দেওয়া হবে রাজকীয় ককটেল পার্টি।

দীপিকা ও রণবীরের মতোই প্রিয়াঙ্কা ও নিকের দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একটি হবে দিল্লিতে ও অপরটি মুম্বাইয়ে। বিয়ের কয়েক দিন পর দিল্লির একটি পাঁচতারকা হোটেলে হবে প্রথম বিবাহোত্তর সংবর্ধনা।

 

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451