শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বার্সেলোনাকে সরিয়ে শীর্ষে সেভিলা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৩০৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

গতকাল রোববার লা লিগায় ঘরের মাঠে রিয়াল ভালাদলিদকে ১-০ গোলে হারিয়েছে সেভিলা। এতেই বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। ফলে এক ধাপ করে নেমে যথাক্রমে টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় দল এখন বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদ।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ফলাফল নির্ধারণী গোল পেয়েছে সেভিলা। ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রস থেকে আসা বলকে দুর্দান্ত এক হেডে জালে জড়িয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। অবশ্য এসি মিলান থেকে ধারে সেভিলায় খেলতে আসা এই তারকা লিগে ব্যক্তিগত অষ্টম গোল করে প্রমাণ করেছেন নিজেকে। পরবর্তীতে আর কোনো গোল করতে পারেনি দুই দল।

অবশ্য তুর্কি ফরোয়ার্ড এনেস উনালের দুটি গোল অফসাইডের ফাঁদে পড়ে অবৈধ ঘোষিত হয়। অন্যদিকে শেষ মিনিটে তাঁর একটি শটকে অসাধারণভাবে ফিরিয়ে দেন সেভিলার গোলরক্ষক। তাই শেষ পর্যন্ত সিলভার একমাত্র গোলটিতেই খেলার মীমাংসা হয়।

১৩ ম্যাচে আটটিতেই জয় নিয়ে এবং দুটি ড্রয়ে সেভিলার পয়েন্ট ২৬। এক পয়েন্ট কম পেয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ঠিক আরেক পয়েন্ট পেছনে থাকা আতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৪। ১৯৪৫-৪৬ মৌসুমে লা লিগায় নিজেদের একমাত্র শিরোপা পেয়েছিল সেভিলা। এবার টানা চার ম্যাচ অপরাজিত রয়েছে তারা। আগামী ২ ডিসেম্বর, রোববার পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দল আলভেসের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচে মাঠে নামবে সেভিলা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451