বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দৃশ্য -অদৃশ্যের ভালোবাসা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৩৮১ বার পড়া হয়েছে

`দৃশ্য -অদৃশ্যের ভালোবাসা` 

কাজী জুবেরী মোস্তাক
আজকে আর দৃশ্যমান ভালোবাসাটা চাইনা
আজ ফিরে পেতে চাই অদৃশ্য ভালোবাসাটা ,
একদিন হেলায় হারিয়েছি যে ভালোবাসাটা
স্মৃতির পাতায় খুঁজি আজও সে ভালোবাসা ৷
জীবনের ক্রান্তিকালে আজ আমি নীড়হারা
ফিরে পেতে মরিয়া সেই অদৃশ্য ভালোবাসা ,
বাস্তবতার চপেটাঘাতের সঞ্চয়ী অভিজ্ঞতা
দৃশ্যমান ভালোবাসা জুড়ে শুধুই স্বার্থপরতা ৷
মোটা মানিব্যাগে দৃশ্যমান ভালোবাসা মেলে
ভার্চুয়াল কার্ডে পায়ের তলাও দেখি চাটতে ,
তাই আজ স্বার্থপরদের অভিনয়ে ক্লান্ত হয়ে
পর্দার পেছনের সেই ভালোবাসা চাই ফিরে ৷
শর্তে;শর্তেই ভরা থাকে দৃশ্যমান ভালোবাসা
আপন স্বার্থে এই ভালোবাসার কাছে আসা ,
নিঃশর্ত ছায়া হয়ে থাকে অদৃশ্য ভালোবাসা
ধরা যায়না ; ছোঁয়া যায়না সেই ভালোবাসা ৷
ভালোতো সবাই বাসে শুধুই অাপনার স্বার্থে
স্বার্থ শেষে ভালোবাসা বাঁশ হয়ে বসে থাকে ,
নিঃশর্ত ভালোবাসাই শুধু অদৃশ্য হয়ে থাকে
মোটা মানিব্যাগ ভার্চুয়াল কার্ডও চায়না সে ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451