বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে হাফেজিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুরের মিশ্রিপাড়া আদর্শ হাফেজিয়া মাদরাসার
আবাসিক ছাত্র নাহিয়ান আল মাহমুদ (৯) দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার
সকালে মাদরাসা থেকে সে নিখোঁজ হয়। সোমবার সকালে এ বিষয়ে তার চাচা
আমিরুল ইসলাম নূর থানায় সাধারন ডায়েরী করেছেন। নিখোঁজ নাহিয়ান লালপুরের
ধুপইল গ্রামের সৌদি প্রবাসী কামরুল ইসলামের ছেলে।
মাদরাসার মুহতামিম হাফেজ আলমগীর হোসেন জানান, প্রায় দেড় বছর থেকে নাহিয়ান
আবাসিক ছাত্র হিসেবে মাদরাসায় পড়াশুনা করছে। গত বৃহস্পতিবার বিকালে মাদরাসা
থেকে ছুটি নিয়ে নাহিয়ানকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। এরপর রোববার
সকাল ৯ টায় তার চাচা আলমগীর হোসেন তাকে মাদরাসায় রেখে যান। সেসময়
নাহিয়ানকে মাদরাসায় রেখে অন্যান্য ছাত্ররা লজিন বাড়িতে সকালের নাস্তা খেতে যায়।
এরপর ফিরে এসে সহপাঠীরা আর তাকে দেখতে পায়নি। তবে তার ব্যবহৃত স্যান্ডেল পড়ে
রয়েছে। পরে বিষয়টি তিনি নাহিয়ানের বাড়িতে জানিয়েছেন।
নিখোঁজ ছাত্রের চাচা আমিরুল ইসলাম নূর জানান, নাহিয়ানের দুই দিনেও কোন খবর
মেলেনি। বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে
এলাকায় মাইকিং করা হয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায়
সাধারন ডায়েরী হয়েছে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451