রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপনে বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪৮৭ বার পড়া হয়েছে
গোপনে বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো

অনলাইন ডেস্কঃ অবশেষে গোপনে বিয়ে করলেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। ধর্ষণ, প্রতারণা, জোর করে গর্ভপাতে বাধ্য করাসহ একাধিক অভিযোগ রয়েছে মিমোর বিরুদ্ধে। এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন তিনি। খবর: জিনিউজ।এরই মাঝে দক্ষিণী অভিনেত্রী মাদালসার সঙ্গে অনেকটা গোপনেই বিয়ে সম্পন্ন করেছেন মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। গত ৭ জুলাই উটির হোটেলে মাদালসা ও মিমোর বিয়ে হবার কথা থাকলেও সেদিন ওই হোটেলে পুলিশ হানা দেয়।

এরপরই হোটেল ছাড়েন মেয়ের বাড়ির লোকজন। তবে আজ মঙ্গলবার (১০ জুলাই) ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে উটিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মিমো-মাদালসা। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে মাদালসা ও মিমোর বিয়ের প্রথম ছবি।সম্প্রতি মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা, জোর করে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ এনেছেন এক তরুণী। পাশাপাশি প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে অভিযোগকারী তরুণীর সঙ্গে মিমোর সম্পর্ক ছিল। অভিযোগপত্রে বলা হয়, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ওই তরুণীকে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিমো।ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন জানার পরই তাকে কিছু ওষুধ দেয়া হয়েছিল। পরবর্তীতে ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন মিমো। আদালতে পেশ করা অভিযোগে এমনটাই বলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451