মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাদশে ভর্তি আবেদনের সময় আরো ৩ ঘণ্টা বাড়লো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৪১৫ বার পড়া হয়েছে

ঢাকা : একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় তৃতীয় দফায় আরো তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী শুক্রবার (১০ জুন) বিকেল ৩টার মধ্যে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। একইসঙ্গে দুপুর ২টা পর্যন্ত আবেদনের জন্য টাকাও জমা দিতে পারবেন ভর্তিচ্ছুরা। নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুশ সালেহীন
তিনি জানিয়েছেন শুধুমাত্র অনলাইনে এ আবেদনের সুযোগ রাখা হয়েছে।

গতকাল রাতে বিশেষ বিবেচনায় শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। শিক্ষার্থীদের অনুরোধে আরো দুই ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে দুপুরে এ সময় বৃদ্ধি করে বিকেল ৩টায় নেয়া হয়। বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান।

বোর্ড সূত্রে জানা গেছে, ১০ জুন (শুক্রবার) রাত সোয়া ১২ টার হিসেব অনুযায়ী ১২ লাখ ৯৯ হাজার ৮৪৩ জন ভর্তিচ্ছু ৪৪ লাখ ৮৭ হাজার ৫৫৪ টি আবেদন করেছে।

১৬ জুন মনোনীতদের মেধানুযায়ী তালিকা আবেদনকৃত প্রতিটি প্রতিষ্ঠান প্রকাশ করবে। ১৮ থেকে ২২ জুন মেধা তালিকা এবং ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত অপেক্ষমান তালিকার ভর্তিচ্ছুরা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। তবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে। ১০ জুলাই একাদশের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

>> একাদশে ভর্তি আবেদনের সময় আরো ২ ঘণ্টা বাড়লো

>> ১০ ঘণ্টা বাড়লো একাদশে ভর্তির আবেদনের সময়


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451