রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত

সেলিম হায়দার, তালা ( সাতক্ষীরা)
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে
“পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্য সামনে রেখে, সাতক্ষীরা  তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসরের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে, শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, শনিবার (১৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সভাপতিত্ব করেন তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামান।
ফুলকুঁড়ি আসরের সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, সাংবাদিক নজরুল ইসলাম,  খুলনা মহানগর ফুলকুঁড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায় ৯ ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451