রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেমিকের বাগদানের খবরে ভেঙে পড়েছেন সেলেনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৫১১ বার পড়া হয়েছে
প্রেমিকের বাগদানের খবরে ভেঙে পড়েছেন সেলেনা

বিনোদন ডেস্কঃ 

মার্কিন সঙ্গীত তারকা জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের প্রেমকাহিনী আন্তর্জাতিক মিডিয়ায় বহুল আলোচিত। অনেকদিন ধরেই তারা আলাদা রয়েছেন।সাম্প্রতিক সময়ে একাধিক অনুষ্ঠানে এই তারকাযুগলকে একসঙ্গে দেখা গেছে। কেউ কেউ মনে করেছিলেন আবারও বুঝি বিবার-সেলেনার ভাঙা প্রেম জোড়া লাগছে।

কিন্তু সেই সম্ভাবনা আর রইলো না। জাস্টিন বিবার সম্প্রতি বাগদান সেরে নিয়েছেন। মডেল হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন জাস্টিন বিবার। গত ৭ জুলাই ক্যারিবীয় দ্বীপ বাহামায় বাগদান সেরেছেন জাস্টিন বিবার।এদিকে সাবেক প্রেমিকের বাগদানের খবর শোনার পর নাকি ভেঙে পড়েছেন সেলেনা গোমেজ।হলিউড লাইফ নামের একটি ম্যাগাজিনের খবরে বলা হয়, জাস্টিন বিবারের বাগদানের খবর শোনার পর নাকি ‘স্তব্ধ’ হয়ে গেছেন সেলেনা। পরে তাকে বুঝিয়ে শান্ত করেন তার বন্ধুরা।জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের প্রেমের শুরু ২০১১ সালে। ২০১৬ সালের আগস্টে তাদের বিচ্ছেদ হয়। পরের বছর তাদের মধ্যে আবারও যোগাযোগ তৈরি হয়। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়।কিন্তু জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের প্রেমকাহিনির যে সমাপ্তি ঘটলো এটা এখন প্রায় নিশ্চিত। এদিকে বিচ্ছেদের কষ্ট ভুলতে সেলেনা গোমেজ নাকি বন্ধুদের সঙ্গে এখন সমুদ্র ভ্রমণ করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451