বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ব্রাজিলের নাম্বার ৯ এবং কিছু আক্ষেপের গল্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৪৮৫ বার পড়া হয়েছে

তূর্য হাসান :- 

মনে পরে ২০১৩ সালের ফিফা কনফেডারেশন কাপ জয়ের কথা…?  নাম্বার নাইন ফ্রেড যেন মনে করিয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন  রোনালদো R9♥ যোগ্য উত্তরসূরি।  শুধু কি তিনি…!!  আদ্রিয়ানো কিংবা ফ্যাবিয়ানো কতই না স্বপ্ন দেখেছিলো ফুটবলবিশ্ব, কিন্তু দিন শেষে বড় টুর্নামেন্টে বার বার সবাই ব্যার্থ আর সেই সাথে ব্যার্থ ব্রাজিল ফুটবল টীম।

অনেক তো হলো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি  এবার  বর্তমানে ফেরত আসা যাক।  “গ্যাব্রিয়েল জিসুস” ব্রাজিল দলে সুযোগ পেয়েই যেন নিজের জাত চিনিয়ে দিলেন। বাছাই পর্ব কিংবা প্রিতি ম্যাচ, গোল যেন তার কাছে সময়ের ব্যাপার মাত্র। ফলশ্রুতি হিসেবে  দ্রুতই খেতাব পেয়ে গেলেন রোনালদোর যোগ্য উত্তরসূরি।  কিন্তু বিধি বাম বিশ্ব মঞ্চে এসেই যেন নিজেকে হারিয়ে ফেলছেন গ্যাব্রিয়েল জিসুস।  তার প্রতিভা কিংবা দক্ষতা কোনটা নিয়েই কোন প্রকার সন্দেহ নেই। যেকোন মুহূর্তে তিনি ফিরে আসবেন তার চিরচেনা রুপে।  কিন্তু ততক্ষনে হয়ত ঘটে যাবে কোন অঘটন।  তাইত একজন সাধারণ  সমর্থক হিসেবে আমার মতামত, এই মুহূর্তে কোচ টিটের সঠিক সিদ্ধান্ত হবে জেসুস এর জায়গায় রবার্ত ফিরমিনো কে পরবর্তী ম্যাচে বাড়তি সময় দেয়া।

মতামত প্রকাশ করার পেছনে যুক্তি চাইতে পারেন অনেকেই আর তাই, শুরুতেই তাদের কে মনে করিয়ে দিয়েছিলাম ২০১৩ কনফেডারেশন কাপের কথা ।  যেখানে তৎকালীন নাম্বার নাইন ফ্রেড শীর্ষ গোলদাতার পুরস্কারজয়ী হন। কিন্তু পরবর্তী বছরে  ২০১৪ সালে বিশ্ব মঞ্চের আসরে এসেই খেই হারিয়ে ফেলেছিলেন।  যার ফলশ্রুতি সবার অজানা নয় :(।

যুক্তি তর্ক কিংবা পরিসংখ্যান দিয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্লেষণ করার দক্ষতা আমাদের নেই।  তবে হ্যা এবারের হেক্সা জয়ের মিশন সফল করতে হলে অবশ্যই নেইমারের সাথে সাথে জিসুস, ফিরমিনো এবং কৌটিনহোকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।হয়ত এবারেই ব্রাজিলের ঘরে উঠবে ৬ষ্ঠ বিশ্বকাপ। পূরণ হবে কোটি ভক্তের হেক্সা জয়ের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451