বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

আত্রাইয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৬৭ বার পড়া হয়েছে
আত্রাইয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বিষধর গোখরা সাপের কামড়ে মাজেদা খাতুন (৬৫) নামের এক গৃহবধূর মৃত্যু
হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ মাজেদা খাতুন মদনডাঙ্গা গ্রামের মো: ইসমাইল হোসেনের স্ত্রী।
গৃহবধূর পরিবার ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মো: বেদারুল ইসলাম জানায়, সোমবার সকালে পরিবারের
লোকজনের খাবার তৈরির জন্য মাজেদা খাতুন রান্না ঘরে গেলে সেখানেই তাকে বিষধর গোখরা দংশন করে।
টের পেয়ে স্বজনরা প্রথমে তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার
অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথের মধ্যে তার
মৃত্যু হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন গৃহবধূ মাজেদা খাতুনের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451