বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উট ও বিড়াল বলছে ব্রাজিল জিতবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫১২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি, দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০১০ চ্যাম্পিয়ন স্পেন, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, গতরাতে রুদ্ধশ্বাস টাইব্রেকারে বাদ পড়ে ডেনমার্ক। আজ নক আউট পর্বের তৃতীয় দিনে এসে বাদ পড়বে আরও দুটি দল। রাত ৮টায় মেক্সিকোর মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর দ্বিতীয় ম্যাচে রাত ১২টায় এশিয়ার দেশ জাপানের মুখোমুখি হবে বেলজিয়াম।

তবে প্রথম ম্যাচকে নিয়েই মূলত আগ্রহ বেশি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। গতবছর বিশ্বকাপকে কেন্দ্র করে অক্টোপাস পল প্রথম আলোচনায় আসে। বেশ কয়েকটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে আলোচনার তুঙ্গে ওঠে পল। কিন্তু এবারের বিশ্বকাপে পলকে আর পাওয়া যায়নি। তার জায়গা দখল করে শাহিন নামের উট ও অ্যাকিলিস নামের বিড়াল। এবারের বিশ্বকাপ এ পর্যন্ত ২৯টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে উট শাহিন, যার মধ্যে ১৯টিই সঠিক হয়েছে। এর আগে পল নামে একটি অক্টোপাস বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে খ্যাতি কুড়িয়েছিল। তবে পল মাত্র ৮টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল। যার প্রতিটিই মিলেছিল।অন্যদিকে বিড়াল অ্যাকিলিসও প্রায় সবগুলো ম্যাচেরই ভবিষ্যদ্বাণী করেছে। বিশেষ করে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের অ্যাকিলিস আর্জেন্টিনাকে বেছে নিলেও ফ্রান্স তা ভুল প্রমাণ করে। গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপেও ভবিষ্যদ্বাণী করেছিল এই বিড়ালটি। সেখানে চার ম্যাচের মধ্যে তিনটিতেই নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল বিড়ালটি।আজকের হাইভোল্টেজ ম্যাচে এ দুটি প্রাণীই ব্রাজিলকে আজকের বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে। এখন দেখা যাক প্রাণী দুটির ভবিষ্যদ্বাণী কতটুকু সত্য হয়। অবশ্য এর জন্য অপেক্ষা করতে হবে রাত ১০টা পর্যন্ত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451