বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রোয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছিল ক্রোয়েশিয়া। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য যত না আনুষ্ঠানিকতার, তার চেয়ে বেশি গ্রুপসেরা হওয়ার। আর এই ম্যাচে ক্রোয়েটরা ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে ওঠে।

‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়া তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করে। এই গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের সঙ্গী হয়েছে।

শেষ ষোলোতে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ‘সি’ গ্রুপ রানার্সআপ ডেনমার্কের। আর আর্জেন্টিনা লড়বে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে।

ক্রোয়েশিয়ার জয়ে এদিন একটি করে গোল করেন মিলান বাদেলি ও ইভান পেরিসিচ। আর আইসল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন জিলফি সিগার্ডসন, পেনাল্টি থেকে।

ক্রোয়েশিয়া এর আগে প্রথম ম্যাচে ২-০ গোলে নাইজেরিয়াকে এবং ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। আর এদিনের জয়ে গ্রুপ পর্বে পুরো সাফল্য ঘরে তোলে তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451