মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জীবনের গল্প = কাজী জুবেরী মোস্তাক 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৫৯৩ বার পড়া হয়েছে

জীবনের গল্প

কাজী জুবেরী মোস্তাক
উর্ধমুখে বয়ে চলা যান্ত্রিক নগরীতে
সবকিছু আজ ছুটে চলে উর্ধে মুখে ,
একই স্বপ্ন রোজ উল্টেপাল্টে দেখি
আর হতাশা মেকি হাসি দিয়ে ঢাঁকি ৷
কিছু স্বপ্ন জানি কভু পুরণ হবার না
তবুও এ’মন কখনো বারণ শোনেনা ,
খরচাপাতির ফর্দ বড় থেকে হয় বড়
আর স্নায়ুচাপে আমিও জড়োসড়ো ৷
রোজগারও তাই আছে যেমন ছিলো
সাধের প্রেমটাও অন্যের হয়ে গেলো ,
গায়ে আমার জমা মর্ত্যের সব ধুলো
আর সুখের ভাঁজে যন্ত্রণাও লুকোনো ৷
ভরসা আর আস্থার এই চেনা শহরে
ডাক পিয়নও ভুলেছে সু-খবর দিতে ,
হাহুতাশ নিয়মিত দুয়ারে কড়া নাড়ে
বাস্তবতাও রোজ’ই চপেটাঘাত করে ৷
সঞ্চয়ের খাতায় শুধুই দীর্ঘশ্বাস জমা
ব্যর্থতা যেনো আজ এক বিষ ফোঁড়া ,
সবল যারা তারাই এসমাজে উর্ধমুখী
আর দূর্বলরা সমাজে মূল্যহীন প্রাণী ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451