বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ সালাহ রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করে বিপাকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

মোহাম্মদ সালাহর দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে আসার সুযোগ পেয়েছে মিসর। কিন্তু মূল আসর শুরু হওয়ার আগেই ইনজুরির ফাঁদে পড়েছেন সালাহ। দেশের প্রথম ম্যাচটিতে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো সংশয় কাটেনি। এরই মধ্যে নতুন করে বিতর্কে জড়িয়েছেন এই মিসরীয় তারকা।

বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় গিয়ে মিসর জাতীয় ফুটবল দল আস্তানা গেড়েছে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। সেখানেই তাঁর দেখা হয়ে গিয়েছিল চেচেন নেতা রমজান ক্যাডরোভের সঙ্গে। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

ক্যাডরোভ নিজের রাজনৈতিক প্রচার-প্রচারণার স্বার্থে সালাহকে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন নিউইয়র্ক টাইমসের ফুটবল কলামিস্ট ররি স্মিথ। তিনি এক টুইটে বলেছেন, ‘বিশ্বকাপকে রাজনৈতিক প্রপাগান্ডার স্বার্থে ব্যবহার করার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে এটি। এই খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার মাধ্যমে দেখানো যায় ক্ষমতা। বাড়ানো যায় ব্যক্তিগত প্রতিপত্তি। যার মাধ্যমে তিনি কিছুটা বৈধতা আদায় করতে পারেন।’

চেচনিয়ায় বেশ সমালোচিত এক রাজনৈতিক নেতা এই ক্যাডরোভ। মানবাধিকার লঙ্ঘন, বিরোধী প্রতিপক্ষকে নির্যাতন-নিপীড়নের জন্য তিনি কুখ্যাতি ছড়িয়েছেন। এমন এক বিতর্কিত রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সময় কাটানো ও ছবি তোলার জন্য বিতর্কের মুখে পড়েছেন সালাহও।

ক্যাডরোভ সালাহকে বর্ণনা করেছেন বিশ্বের সেরা ফুটবলার হিসেবে। তবে ক্যাডরোভকে নিয়ে সালাহর দৃষ্টিভঙ্গি কেমন, তা অবশ্য জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451