বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মরিনহো ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন না!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

মাঝখানে কয়েক ঘণ্টা বাকি, এর পরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের দামামা। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবলযজ্ঞ। এবারের বিশ্বকাপে কারা ফেভারিট, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনার খুব একটা সম্ভাবনা দেখছেন না। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের ভালো করার সম্ভাবনা রয়েছে বরে মনে করেন তিনি। শুধু তাই নয়, পর্তুগালেরও খুব একটা সম্ভাবনা দেখছেন না তিনি।

এবারের বিশ্বকাপে দলগুলোর সম্ভাবনা নিয়ে মরিনহো বলেন, ‘আমার মতে এবারের বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা বড় সাফল্য পাবে না। ভালো করার সম্ভাবনা কম পর্তুগালেরও। তবে ইংল্যান্ড ভালো কিছু করেতে পারে।’

কেন ইংল্যান্ড ভালো করতে পারে, তার ব্যাখ্যাও দিয়েছেন মরিনহো, “ইংল্যান্ড খেলবে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের বড় কোনো বাধা নেই। বেলজিয়াম শক্ত প্রতিপক্ষ, তবে তাদের হারাতে খুব একটা সমস্যা হবে না ইংল্যান্ডের। তাই গ্রুপসেরা হয়ে পরের পর্বে উঠতে পারলে তাদের এগিয়ে যাওয়ার পথটা সহজ হবে।”

তা ছাড়া ইংল্যান্ড দলের ফুটবলাররা বেশ ফর্মে আছে বলে তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখছেন এই পর্তুগিজ কোচ, ‘ইংল্যান্ডের ভালো সম্ভাবনা দেখছি তার আরো একটি কারণ হচ্ছে,  ইংলিশ ফুটবলারদের অনেকেই লিগে খুব ভালো পারফর্ম করেছে। সে ধারাবাহিকতা বিশ্বকাপে দেখাতে পারলে সাফল্য পাবে বলে আমার বিশ্বাস।’

রাশিয়া বিশ্বকাপের ‘জি’ গ্রিুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম, তিউনিসিয়া ও পানামা। ১৮ জুন ইংল্যান্ড প্রথম ম্যাচে মুখোমুখি হবে তিউনিসিয়ার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451