বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আচমকা পিকের হাঁটুতে চোট!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় পৌঁছে অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছে স্পেন দল। তবে একবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির জন্য ছোট একটা দুঃসংবাদই বোধহয় দিলেন ডিফেন্ডার জেরার্ড পিকে। বার্সেলোনা তারকা গতকাল সোমবার দলের সঙ্গে শেষ করতে পারেননি অনুশীলন। বাঁ হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে গেছেন আগেই।

সে চোটে পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়েই পিকে কে না পাওয়ার শঙ্কায় ছিল স্পেন। অবশ্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলছে চিন্তিত হওয়ার মতো কোন ব্যাপার ঘটেনি। পিকের চোটটা এতটা গুরুতর নয় বলে আশ্বস্ত করেছে স্পেন দলের চিকিৎসক। তার মানে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন ৩১ বছর বয়সী ডিফেন্ডার।

২০০৮ সালে ইউরো জেতা স্পেন দলের সদস্য পিকে ২০১০ সালে তুলেছিলেন দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপও। ২০১২ ইউরোপ সেরা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য প্রস্তুত হচ্ছেন দ্বিতীয় শিরোপা জয়ের লড়াইকে সামনে রেখে। পিকে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন রাশিয়া বিশ্বকাপ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন । তাই বিশ্বকাপের ২১তম আসরটাকে স্মরণীয় করেই রাখতে চাইবেন বার্সেলোনার এই ডিফেন্ডার সেটা বলাই বাহুল্য।

‘বি’ গ্রুপের লড়াইয়ে স্পেনের তিন প্রতিপক্ষ পর্তুগাল, ইরান ও মরক্কো। নিজেদের প্রথম ম্যাচে ১৬ জুন পর্তুগালের বিপক্ষে মাঠে নামবেন পিকেরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451