বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ম্যারাডোনা বিশ্বকাপের আগে হাসপাতালে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৩০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

আর্জেন্টিনার বিশ্বখ্যাত ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে কলম্বিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি ডাক্তারি পরীক্ষা করাতে গিয়েছিলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন ম্যারাডোনার হাঁটুতে সমস্যা আছে এবং সেখানে আবারও তার অস্ত্রোপচার করা হতে পারে।

রাশিয়া বিশ্বকাপে না খেললেও ম্যারাডোনা টিভি চ্যানেলের বিশ্লেষণী অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। তবে তার আগেই তার সুস্থ হওয়াটা জরুরি।

ম্যারাডোনার চিকিৎসা করছেন জর্মন ওচোয়া নামে এক ডাক্তার। ১৭ বছর আগে এই চিকিৎসকই তার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন।

চিকিৎসকরা বলছেন, ‘ম্যারাডোনার এক্স-রে থেকে শুরু করে সব ধরনের পরীক্ষাই হয়েছে। সব রিপোর্ট হাতে এলে আমরা ঠিক করব অস্ত্রোপচারের দরকার পড়বে কিনা। এমনিতে উনি ভালোই আছেন।’

তবে কলম্বিয়ার স্থানীয় প্রচারমাধ্যমের দাবি, অন্তত সাত থেকে আট দিন ম্যারাডোনাকে হাসপাতালে থাকতে হবে।

রাশিয়া বিশ্বকাপে ম্যারাডোনাকে একটি ইতালীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেবেন। তার আগে তিনি নিজেকে পুরোপুরি সুস্থ করতে কলম্বিয়া গিয়েছিলেন। গত চার মাস ম্যারাডোনা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451