বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেসিকে ক্ষুদে ভক্তের আবেদন ‘বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিরবে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

প্রায় দুই দশক ধরে এই ছবিটা দেখা গিয়েছে আর্জেন্টিনায়। এক জন ফুটবলারকে ঘিরে বিশ্বজয়ের স্বপ্ন দেখা এবং শেষমেশ সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ হওয়া। এবারে মেসি এবং তার ভক্তরাও জানেন, রাশিয়ায় স্বপ্নপূরণ না হলে বিশ্বকাপ খুব সম্ভবত অধরাই থেকে যাবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের। দেশ ছাড়ার আগে এক ক্ষুদে ভক্তও মেসিদের বলে দিয়েছে, ‘বিশ্বকাপটা হাতে নিয়েই দেশে ফিরবে।’ তাহলে কি এ বার প্রত্যাশার চাপটা দ্বিগুণ হয়ে উঠবে মেসির ওপর?

ফুটবলারদের বিদায় জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিশেষ হেলিকপ্টারে উড়ে এসেছিলেন মাকরি। সঙ্গে ছিলেন তার ছোট মেয়ে আন্তোনিয়া। মেসির সঙ্গে আলাদা ভাবে বেশ কিছুটা সময় কথাও বলেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিকে ডেকে মাকরি বলেন, ‘মনে রেখো, তোমরা বিশ্বকাপে যাই করবে, তাতেই আর্জেন্টিনার মানুষ খুশি হবে। আর এটাও ভেবো না, তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলে, সেটা তোমার ফুটবল জীবনে কালো দাগ হিসেবে দেখা হবে। তোমার ব্যর্থতা হিসেবে ধরা হবে। এ রকম উন্মাদের মতো ভাবনা কারও মাথায় নেই।’

মেসিদের পক্ষ থেকে প্রেসিডেন্টকে দলের একটি জার্সি উপহারও দেওয়া হয়। ফুটবলারদের উদ্দেশে মাকরি বলেন, ‘আমাদের একটা দারুণ দল আছে। দারুণ সব ফুটবলার আছে। সব চেয়ে বড় কথা হল, আমরা ভাগ্যবান যে বিশ্বের সেরা ফুটবলার আছে আমাদের দলে। আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, তোমরা বিশ্বকাপে খেলাটা উপভোগ করছ কি না। আমি বলব, যাও আর বিশ্বকাপ উপভোগ করো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451