বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

কাহালু-বগুড়া সড়ক এখন মরণফাঁদ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৩০০ বার পড়া হয়েছে

 

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু থেকে বগুড়া
শহরে যাতায়াতের প্রধান ও অতি সহজ একটি সড়ক কাহালু-বগুড়া সড়ক।
রেলপথের দক্ষিণ পাশ দিয়ে কাহালু থেকে বগুড়া শহরে যাওয়ার অতি গুরুত্বপূর্ণ
এই সড়কটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। বর্তমানে সড়কটির
এমনিতেই বেহালদশা তার উপর আবার বাখরা বড়িতলা থেকে শীতলাই এলাকার
মধ্যে তিনটি স্থানে ব্রীজ নির্মাণের জন্য এই রাস্তা দখল করে অবাধে পাথর
এবং বালু রাখা হয়েছে। জানা যায় সড়কটির কার্পেটিং করা হয়েছে মাত্র
দেড় বছর আগে। এর উপর শীতলাই এলাকায় বড় একটি ফিড মিল ও একটি
পেপার মিলের অতিরিক্ত মালবোঝাইকারী ট্রাক চলাচলের কারনে অল্পদিনের মধ্যেই
রাস্তাটির কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙ্গা-চূড়া এই
রাস্তাটি একপ্রকার যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপরও জীবন-
জীবিকার ত্যাগিদে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিদিন হাজারো মানুষ
সিএনজিতে চলাচল করছে । গর্তে পড়ে প্রায়ই নষ্ট হয়ে যায় বিভিন্ন
যানবাহন। ট্রাক ও সিএনজি উল্টে যাওয়ার দৃশ্য প্রায় রোজই দেখা যায়। এই
সড়কের দৈর্ঘ্য-প্রস্থ অনুযায়ী অনেক বেশী যানবাহন চলাচল করে। রাস্তা
দিয়ে এমনিতেই যানবাহন চলাচলের পর্যাপ্ত জায়গা নেই তার উপর রাস্তার
তিনটি স্থানে রাখা হয়েছে ব্রীজ নির্মাণের পাথর ও বালু। গতকিছুদিন
পূর্বে কাহালু প্রেসকাবের সাধারন সম্পাদক প্রভাষক মাকসুদুর রহমান
মাসুদ তার স্ত্রীকে নিয়ে মটরসাইকেলযোগে বগুড়া থেকে আসার পথে
শীতলাই এলাকায় রাখা পাথর-বালুতে দূর্ঘটনার মুখে পরেন। রাস্তার উপর
ঠিকাদারের মালামাল রাখা ও মিল কারখানার অতিরিক্ত মালবোঝাইকারী ট্রাক
চলাচল এই সড়কটির দুর্ঘটনার অন্যতম কারন। সড়কটি সরোজমিনে
পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
দাবী জানিয়েছেন এ এলাকার সর্বস্তরের জনগণ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451