শাহিনুর রহমান নাটোর প্রতিনিধি ঃ নাটোরের লালপুরে
প্রসুতি মায়ের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকারের
মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। সোমবার
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
আনসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-
বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম
আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
আ’লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক
ইসাহক আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার
প্রামানিক, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ
প্রমুখ।