বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘মেসির মতো অনেকটা সালাহ’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

ফুটবল আকাশে হঠাৎ করেই ধূমকেতুর মতো উদয় হয়েছেন মোহামেদ সালাহ। এফসি রোমার এই খেলোয়াড়কে কতজনই বা চিনত! কিন্তু দল-বদল করে ইতালি ছেড়ে ইংল্যান্ডের দল  লিভারপুলে পাড়ি জমিয়ে নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসেন এই মিসরীয় তারকা। সেরাদের সেরার দলে জায়গা করে প্রশংসা কুঁড়িয়েছেন পেলে, দিদিয়ের দ্রগবা, থেয়েরি হেনরি, ম্যারাডোনা, রিভালদোর মতো তারকাদের কাছ থেকে। নতুন করে প্রশংসা কুঁড়িয়েছেন  ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনাল্ডো লুইস নাজারিও ডি লিমার কাছ থেকে।

এই মৌসুমে ইতালিয়ান ক্লাব এফসি রোমা থেকে লিভারপুলে এসে নৈপুণ্য দেখান মিসরের ফরোয়ার্ড সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকলেও ইউরোপ সেরার লড়াইয়ে সালাহরা ছাড়িয়ে গেছেন সবাইকে, নিশ্চিত করেছেন ফাইনাল। দলের এই সাফল্যে অনন্য অবদান সালাহর। নিজের ঝুলিতে তিনি যোগ করেছেন ৩২টি গোল। গোল্ডেন শু জেতার লড়াইয়ে মেসির সাথে সমান তালে পাল্লা দিয়েছেন। তবে মেসির ৩৪ গোলের বিপরীতে তাঁকে থেমে যেতে হয় ৩২ গোলেই।

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো সালাহকে তাই তুলনা করেছেন মেসির সঙ্গে। ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘সালাহকে আমি পছন্দ করি। সে খুবই দক্ষ খেলোয়াড়। তার মধ্যে দারুণ সব প্রতিভার সমন্বয় দেখতে পাচ্ছি। সে একেবারে মেসির মতো খেলে। আমি তার খেলা দেখে মুগ্ধ এবং আনন্দিত।’

আজ লিভারপুলের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে নামবেন সালাহ। ১১ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে শিরোপার জন্য উন্মুখ হয়ে আছে ক্লপের অধীনের দলটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451