আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাখায়াত হোসেন (৩৩) নামে এক মাদক
ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সাখায়াত হোসেন উপজেলার কালিকাপুর
ইউনিয়নের হরপুর গ্রামের আছির উদ্দিনের পুত্র। এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোবারক হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার হরপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজা
বিক্রয় করছে এমন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে এক শ’ গ্রাম গাঁজাসহ সাখাওয়াত হোসেন
নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।