বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনার গ্রুপ পর্ব নিয়েই ম্যারাডোনা শঙ্কিত!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপে এবার আর্জেন্টিনা উঠেছেই খুঁড়িয়ে খুঁড়িয়ে। অধিনায়ক লিওনেল মেসি যদি ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিকটা না পেতেন, তবে কি হয়ত সে ভেবে হয়ত সমর্থকদের হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়ার কথা। এবার দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা তো সন্দেহই প্রকাশ করে বসলেন আর্জেন্টিনার গ্রুপ পর্ব পেরোনো নিয়ে!

আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপের দল নিয়ে কথা কম হয়নি গণমাধ্যমে। মাউরো ইকার্দির না থাকা কিংবা আবারও গঞ্জালো হিগুয়েনকে সুযোগ দেয়া এসবে অবশ্য ম্যারাডোনার মনোযোগ নেই। তাঁর সমস্যা আলবেসেলেস্তেদের আসছে বিশ্বকাপে মাঠে নামার ফরম্যাশনে!

শোনা যাচ্ছে রাশিয়ায় মেসিরা মাঠে নামছে ২-৩-৩-২ফরম্যাটে। আর এখানেই খেপেছেন ১৯৮৬ সালে একা হাতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো দলনায়ক।

দল নিয়ে একেবারেই কোন আশা নেই ম্যারাডোনার, ‘এই দলের কোন অভিজ্ঞতা নেই, রণকৌশলও নেই। সামনে থেকে যে পথ দেখাবে, নেই এমন কোন নেতাও! খবর পেয়েছি তাঁরা নাকি এবার ২-৩-৩-২ ফরম্যাটে মাঠে নামবে। এমনটা কেউ খেলে বলুন? এ যুগে এভাবে খেললে তো লোকে হাসবে। সেই ১৯৩০ সালের দিকে এই ফরম্যাটে খেলা হত। আমার মতে, গোটা আর্জেন্টিনা দলের মানসম্মানই রয়েছে শঙ্কায়।’

‘ডি’ গ্রুপের লড়াইয়ের আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড। মেসিদের থেকে কিন্তু বাকি দলগুলো খুব একটা পিছিয়ে নেই শক্তিমত্তায়। দলের গ্রুপ পর্বের বাঁধা পেরোনো নিয়েও বেশ শঙ্কায় আছেন ম্যারাডোনা।

রাশিয়ার মাঠে আর্জেন্টিনা দলের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে মেসিদের সাবেক এই কোচ বলেছেন, ‘আমার সত্যিই সন্দেহ হচ্ছে তাদের দ্বিতীয় পর্বে যাওয়া নিয়ে। আশা করি প্রথম পর্বটা ভালভাবেই পার করবে তাঁরা। ক্রোয়েশিয়া, আইসল্যান্ড বা নাইজেরিয়া কেউই আমাদের জন্য সহজ প্রতিপক্ষ হবেনা, অবশ্যই হবেনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451